সিলেট | |
প্রকাশিত: 2:33 PM, March 28, 2020
প্রভাতবেলা ডেস্ক:
রাজধানীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানসহ (আইইডিসিআর) ঢাকার বাইরে চট্টগ্রামে করোনা ভাইরাসের পরীক্ষা করা যাবে। ঢাকা ও চট্টগ্রামের ৫ স্থানে করা যাবে এ পরীক্ষা।
শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এ দিন আইইডিসিআর পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে কল এসেছে তিন হাজার ৪৫০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ জনের। এতে নতুন করে কেউ আক্রান্ত শনাক্ত হয়নি। এছাড় আক্রান্তদের থেকে গত ২৪ ঘণ্টায় আরও চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ জন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি