চাঁদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: 5:23 PM, November 11, 2023

চাঁদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে মিতালী রানী দাস (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মাঝিবাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত মিতালী রানী দাস ওই বাড়ির সুজন চন্দ্র দাসের স্ত্রী।

 

জানা গেছে, ৭-৮ মাস পূর্বে মিতালীর সঙ্গে সুজন চন্দ্র দাসের বিয়ে হয়। সুজন রাজধানীর একটি সেলুনে কাজ করেন। বাড়িতে শুধু মিতালী ও তার শাশুড়ি থাকেন এবং শাশুড়িও হাজীগঞ্জ বাজারে কাজ করেন। তিনি সকালে যান, বিকালে বা সন্ধ্যায় বাড়িতে আসেন। এ সময়টা বাড়িতে একাই থাকেন মিতালী রানী দাস।

 

শুক্রবার বিকালে নিজ বসতঘরের সামনে থেকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে মিতালী রানী দাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

জানতে চাইলে হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ জানান, মিতালী রানীর লাশ পুলিশি হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ