সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মে ১৮, ২০১৮
প্রভাতবেলা সংবাদদাতাঃ চাঁদপুরের মেঘনা নদীতে বালুভর্তি বাল্কহেটের সঙ্গে ধাক্কায় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি গ্রীনলাইন-৩ বিকল হয়ে গেছে।
শুক্রবার (১৮মে) বেলা ১১টার দিকে দুই শতাধিক যাত্রী নিয়ে এটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা যায়। এমভি গ্রীনলাইনের ম্যানেজার মো. শামছুল আরেফীন জানান, সকাল ৮টায় দুই শতাধিক যাত্রী নিয়ে সদরঘাট থেকে ছেড়ে আসে গ্রীনলাইন-৩।
ঘটনাস্থলে এসে দুই পাশে থাকা বেশ কয়েকটি বাল্কহেটের গতিবেগ উল্টাপাল্টা দেখে মাইকিং করে সরে যাওয়ার জন্য বলা হয়। তারপরেও তারা সরে না গেলে একটি বাল্কহেটের মাথায় আঘাত লেগে গ্রীনলাইনের ইঞ্জিন বিকল হয়ে যায়।
ধাক্কা খেয়ে বাল্কহেটটি নদীতে ডুবে যায়।
তবে বাল্কহেডে থাকা তিনজন সাঁতরে পাড়ে উঠেছে। বর্তমানে গ্রীনলাইন-৩ এর কাছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। গ্রীনলাইন-১ ওই লঞ্চের যাত্রীদের উদ্ধার করে দুপুর ১২টায় সদরঘাট থেকে বরিশাল পৌঁছে দিচ্ছে।
এবিষয়ে চাঁদপুর নৌ-পুলিশের এসপি সুব্রত কুমার হালদার জানান, দূর্ঘটনার পর গ্রীনলাইন-৩ ঘটনাস্থলেই আছে। আর ধাক্কা খেয়ে বাল্কহেটটি নদীতে ডুবে গেছে। বাল্কহেটে থাকা ৩জন সাঁতার কেটে পাড়ে উঠেছে।
নিরাপত্তার জন্য বর্তমানে গ্রীনলাইন-৩ এর নিকট মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি