চাকুরীর নিশ্চয়তা নির্ভর করে জ্ঞান ও প্রজ্ঞার উপর : প্রফেসর মনির

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০১৭

প্রভাতবেলা ডেস্ক: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপচার্য প্রফেসর মো: মনির উদ্দিন উপাচার্য বলেছেন, উচ্চ শিক্ষার জন্য সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি আর্দশ বিদ্যাপীঠ। আর এই বিদ্যাপীঠের অন্যতম সমৃদ্ধ বিভাগ হল ব্যবসায় প্রশাসন বিভাগ। তিনি ছাত্রছাত্রীর উদ্দেশে বলেন চাকুরী পাওয়ার নিশ্চয়তা নির্ভর করে একজন শিক্ষার্থীর জ্ঞান ও প্রজ্ঞার উপর। যুগের সবচেয়ে র্স্মাট পেশাগুলোতে রয়েছে জ্ঞান ও প্রজ্ঞা সমৃদ্ধ বিবিএ ডিগ্রীধারীদের অগ্রধীকার। বিভিন্ন সরকারী ও বেসরকারী আর্থিক প্রতিষ্ঠানে অতীতের মতো অত্র বিভাগের শিক্ষার্থীরা কাজ করার মাধ্যমে দেশ ও বিশ্বে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।
বিবিএ-২৪তম ব্যাচের বিদায় সংবর্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

১৬ মার্চ বৃহস্পতিবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ-২৪তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যেগে ও হ্যাক্যাপ প্রজেস্টের বিভাগীয় এস এ কমিটির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের হল রুমে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনায় সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় এসএ কমিটির প্রধান রেজাউল কবির। সহকারী-অধ্যাপক সাইফ উদ্দিন আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, আইকিউএসি’র পরিচালক এক্রামুল ফারুক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো।
শিক্ষক ও শিক্ষিকার মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নাঈমা মাসুদ, প্রভাষক প্রণব কুমার সাহা ও প্রভাষক নেছার আহমদ। অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী ছাত্রছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, মাসুদ, মিনহাজ আলম, রবিন ভট্টাচার্য্য, রফিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ