চার’শ পরিবারের পাশে সিলেট ক্লাব লিমিটেড

প্রকাশিত: 6:05 PM, May 16, 2020

চার’শ পরিবারের পাশে সিলেট ক্লাব লিমিটেড

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট ক্লাব লিমিটেডের উদ্যোগে শনিবার (১৬ মে) দিনব্যাপী বড়শালা ও এয়ারপোর্ট বাইপাস এলাকায় ৪’শ অসহায়, দুস্থ, কর্মহীন পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়।

 

প্রতি পরিবারকে এই উপহারে ১০ কেজি চাল, ৩ কেজি পেয়াজ, ৩ কেজি আলু, দুই কেজি মসুর ডাল, সেমাই, চিনি, লবন, সাবান ও ২ লিটার করে তেল প্রদান করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, সিলেট ক্লাবের প্রেসিডেন্ট আফজাল রশীদ চৌধুরী, ক্লাবের সাবেক উপদেষ্টা ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মুহিতুল বারী, ক্লাবের সাবেক সভাপতি হাসিন আহমদ চৌধুরী, মেম্বার এডমিন আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি, মেম্বার স্পোর্টস এন্ড কালচার আতিকুর রহমান বাবু, মেম্বার ফুড এন্ড বেভারেজ শাহাদত হোসেন ভুইয়া, সদস্য হানিফ আলম চৌধুরী, রিক্রিয়েশন নিশু দাস, ইশফাক চৌধুরী, শহীদ আহমদ চৌধুরী সাজু, শায়েস্তা মিয়া প্রমুখ।

আরও পড়ুন  সিলেট-৩ আসনে নৌকার কান্ডারি হাবিবুর রহমান

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ