সিলেট ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
সংবাদদাতা, চুনারুঘাট:
হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজারে থানা গেইটের সামনে থেকে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে একটি মাইক্রোবাস করে গাঁজা বহনকালে থানা পুলিশের একটি দল মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ২ জনকে আটক করে।
আটককৃতরা হলেন- উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত আব্দুল আউয়ালের পুত্র আলী আশরাফ ওরফে লিটন (২৭) একই এলাকার সৈয়দ উল্লার পুত্র সাব্বির মিয়া (২৭)।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
শনিবার বিকালে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি