সিলেট | |
প্রকাশিত: 2:36 AM, July 29, 2016
এ পরিবারের সবাই আওয়ামী ঘরানার অনুসারি। তার চাচা সাবেক মেম্বার আব্দুল কবিরও একই আদর্শের অনুসারি। আওয়ামীলীগের আদর্শে বেড়ে উঠা শীর্ষ খুনী সিফাত ছোট বেলাতেই সে হিজবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিমের সাথে জড়িয়ে পড়ে। এজন্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের লিফলেট নিজের ঘরে রেখেই সে নিরাপদে বিতরন করেছে। একপর্যায়ে লিফলেট বিতরনকালে উপজেলার গোবিন্দগঞ্জ রেলগেইট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দেয়। কিন্তু তার পিতা, চাচা, চাচাতো ভাই মুহিনও ভগ্নিপতিসহ অন্যান্যরা আ’লীগের ঘরানার থাকায় রহস্যজনক কারনে পুলিশ তার কাছ থেকে কোন তথ্য উদঘাটন করেনি। রিমান্ডে ও আনা হয়নি তাকে। এজন্যে ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে ছাতকে জঙ্গি তৎপরতায় জড়িত একটি শক্তিশালী চক্র।
জানা গেছে, সামির ছোট বেলা থেকেই তার বাবা আ’লীগ নেতা আব্দুল কুদ্দুছ, চাচা একই ঘরানার আব্দুল কবিবের সান্নিধ্যে থেকে জঙ্গিবাদে প্রশিক্ষণ নেয়। এক্ষেত্রে তাকে অভিবাবকরা সার্বিক সহযোগিতা দিয়েছেন বলে জানা গেছে। সবচেয়ে বেশী সহযোগিতা পেয়েছে তার চাচী আব্দুল কবিরের স্ত্রীর কাছ থেকে। সিলেটের রিকাবীবাজার এলাকায় চাচীর পিত্রালয়। সেখান থেকেই সামির ও তার চাচাতো ভাই মুহিন জঙ্গি তৎপরতার প্রশিক্ষণ নেয়। তবে এর সার্বিক সহযোগিতা দিয়েছেন তার পিতা ও চাচা। পরে ছাতক এলাকায় হিজবুত তাহরীর সংগঠনের একটি আঞ্চলিক শাখা গঠন করে শুরু করে এর সাংগঠনিক কার্যক্রম। এসময় তার বাড়িতে দেয়া হতো জঙ্গি প্রশিক্ষণ। অবশেষে সে লিফলেট বিতরনকালে স্থানীয় গোবিন্দগঞ্জে পুলিশের হাতে গ্রেফতার হলেও ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায় তার সহযোগিরা। গ্রেফতারের পর পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে সামির ও মুহিন একজোট হয়ে দীর্ঘদিন থেকে তারা লিফলেট বিতরন করছে। থানায় আওয়ামী পরিবারের দাপুটে তৎপরতায় তার সহযোগিদের ব্যাপারে তাকে কোন জিজ্ঞাসাবাদও করা হয়নি। এরপর কয়েকদিনের মধ্যেই সামিরকে উচ্চ আদালতের জামিনে বের করা হয়।
একপর্যায়ে ঢাকাস্থ কলাবাগানের জোড়া খুন, লেখক অভিজিৎ রায়, ফয়সল আরেফিন দীপন, নীলাদ্রি চ্যাটার্জি নিলয়, জবি ছাত্র নাজিমুদ্দিন সামাদসহ আট লেখক-প্রকাশক ও ব্লগার হত্যায় জড়িত সন্দেহে ছয়জনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ।
এর আগে নববর্ষে টিএসসিতে শ্লীলতাহানি ও মতিঝিলে জামায়াত-শিবিরের ভাংচুরের ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি