সিলেট | |
প্রকাশিত: 3:01 PM, February 1, 2020
প্রতিনিধি,ছাতক:
ছাতকে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত একজনের মৃত্যুর ঘটনায় ইউপি চেয়ারম্যান আবদুল মছব্বিরসহ ৩৪ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করা হয়েছে।
আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবদুল মছব্বিরকে প্রধান আসামি করে ৩৪ জনের নাম উল্লেখ করে শুক্রবার রাতে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের মা পারভিন বেগম ।
এদিকে, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মায়েরকুল গ্রামের আবদুল কাদিরের ছেলে হাবিবুর রহমান, মন্তাজ আলীর ছেলে জাকির হোসেন, আবদুর নুরের ছেলে আলী নুরকে গ্রেফতার করে শুক্রবার বিকালে সুনামগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল মছবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। মামলা দায়েরের পর থেকে ইউপি চেয়ারম্যান পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দক্ষিণ খুরমা ইউনিয়নের ছোট মায়েরকুল গ্রামে ইউপি চেয়ারম্যানের প্রধান সহযোগী দাদন ব্যবসায়ী আবদুল কুদ্দুছ ও জসিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে খেলার মাঠের জমি দখলের ঘটনার বিরোধের জের নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত পাভেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাভেল আহমদ ছোট মায়েরকুল গ্রামের ফারুক আহমদের একমাত্র ছেলে।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। হত্যা মামলার আসামিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি