ছাতকের সিরাজগঞ্জ বাজারে হাঁটুপানি, দুর্ভোগে ক্রেতা বিক্রেতা

প্রকাশিত: 2:19 AM, July 22, 2016

সংবাদদাতা, ছাতক :গত কয়েক দিনের টানা বর্ষণে অব্যাহত পানি বৃদ্ধির ফলে বন্যা প্লাবিত হয়েছে ছাতকের সিরাজগঞ্জ বাজার। সর্বোচ্চ হাঁটুসমান পানিসহ হাটের প্রায় সবকটি গলিতে পানি উঠে পড়ায় ক্রেতাসাধারণসহ ব্যবসায়ীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। কয়েকটি দোকানঘরে পানি উঠে পড়ায় মালামাল নিয়েও বেকায়দায় পড়েছেন কয়েকজন ব্যবসায়ী। হাটের প্রায় সবকটি গলিতে পানি উঠে পড়ায় খোলাবাজারে ব্যবসা করতে আসা ক্ষুদে ব্যবসায়ীদেরও পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি।

গত বুধবার বিকেলে সরজমিনে ঘুরে দেখা যায়, বাজারটি ভটেরখাল নদীর কূল ঘেঁষে হওয়ায় দক্ষিণদিক থেকে হাটের ভিতর দিয়ে নদীর পানির স্রোত প্রবাহিত হচ্ছে। পবিত্র ভেরাইটিজ ষ্টোর, তানজিনা পোল্ট্রি ফার্মসহ বাজারের কয়েকটি দোকানঘরে পানি উঠে পড়ায় ববসায়ীরা মালামাল বস্তা-বন্ধি করে উঁচু যায়গায় রেখে দিয়েছেন। তাছাড়া খোলাবাজারে ব্যবসা করতে আসা ক্ষুদে ব্যবসায়ীরা গলি ছেড়ে ঠাঁই নিয়েছেন বিভিন্ন দোকানঘরের সামনে।

খোলাবাজারে আনারস বিক্রি করতে আসা মাহাম্মদ আলী নামের এক ব্যবসায়ী জানান, গলিতে পানি থাকায় হাটের কোথাও বসার স্থান পাইনি। পরে অনেক বলে-কয়ে টাকা দেওয়ার কথা বলে এই দোকানটির সামনে আনারস নিয়ে বসেছি। এমন এক জায়গায় বসেছি যেখানে বেচা-কেনা হচ্ছেনা বললেই চলে।

আরও পড়ুন  হেফাজতের সমাবেশের প্রচারে ছাত্র জমিয়তের ভ্রাম্যমান মঞ্চ

হাটে আসা সুনীল সূত্রধর নামের এক ক্রেতা জানান, বাজারের চতুর্দিকে পানি। পানির মধ্যদিয়ে পা টেনে-টেনে হাটেতে গিয়ে পায়ে ব্যথা করছে। সামান্য কিছু জিনিস কিনতে এসে এতোটাই ক্লান্ত হয়ে পড়েছি, মন চাইছে এখনি ফিরে যাই।

সিরাজগঞ্জ বাজার সেক্রেটারী আলমগীর হোসেন জানান, বছরে দুই-তিনবার বাজারে পানি উঠে। আবার পানি যখন কমতে শুরু করে তখন বাজারের বিভিন্ন অংশে কাঁদা জমে যায়। যার কারনে মালামাল ক্রয় করতে আসা ক্রেতাসাধারনদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

তিনি, স্থানীয় জনসাধারণদের স্বার্থে বাজারটির সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে মাননীয় এমপি মহোদয় ও উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন।

সর্বশেষ সংবাদ