জয়পুরহাটে পর্নোগ্রাফি বিক্রির দায়ে আটক ৪

প্রকাশিত: 1:17 PM, November 30, 2023

জয়পুরহাটে পর্নোগ্রাফি বিক্রির দায়ে আটক ৪

জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ ও বিক্রির অপরাধে চারজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৯ নভেম্বর) রাতে পাঁচবিবি উপজেলার আটাপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়। জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- পাঁচবিবি উপজেলার ভিমপুর গ্রামের আক্কাস আলীর ছেলে রাসেল হোসেন (৩৯), আটাপাড়ার নজরুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৩৪), মৃত দুলাল মিয়ার ছেলে মো. সোহাগ বাবু (২০) ও উত্তর গোপালপুর গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে আব্দুর রহিম সরদার (২৫)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন, আটকরা তাদের দোকানে দীর্ঘদিন থেকে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ করতো। একই সঙ্গে টাকার বিনিময়ে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে তা বিক্রি করতেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে র‌্যাব। পরে অভিযোগের সত্যতা পেলে আটাপাড়া বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আরও পড়ুন  শামীমা সুনামগঞ্জের মহিলা এমপি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ