জাউয়া কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ : কলেজ বন্ধ

প্রকাশিত: 1:45 AM, August 10, 2016

ছাতক সংবাদদাতাঃ ছাতকের জাউয়াবাজার ডিগ্রী কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় কলেজ ৩ দিনের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। কলেজের স্বাভাবিক পরিস্থিতি স্থিতিশীল রাখতেই কলেজ বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। সোমবার আধিপত্য বিস্তার নিয়ে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সমর্থিত গ্রুপ ও পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সমর্থিত গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে কলেজে ছাত্রলীগ নেতা বাবলা আহমদ ও মিফতাউল করিমের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ নেতা-কর্মী আহত হয়। দফায়-দফায় সংঘর্ষে ছাত্রলীগ নেতা

বাবলা আহমদ, মিফতাউল করিম, হাবিবুর রহমান, রেজাউল করিম ও শিপাউল করিম আহত হয়েছেন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফের সংঘাত-সংঘর্ষের আশংকায় জাউয়াবাজার ডিগ্রী কলেজ বন্ধ ঘোষনা করা হয়েছে। এ নিয়ে এলাকায় থম-থমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় এমপি সমর্থিত আব্বাস আলী, জাকি, রিয়াজু, তানিম, হাবিবুল, খালেদ খান, রাজুসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ ও মেয়র সমর্থিত ফয়েজ আহমদ,

আরও পড়ুন  মামুনুল-বাবুনগরী-ফয়জুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

কয়েছ আহমদসহ নেতৃবৃন্দ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।

কলেজের অধ্যক্ষ আব্দুল গফফার জানান, মঙ্গলবার থেকে কলেজ তিন দিনের জন্য বন্ধ ঘোষানা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ