সিলেট ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৬
টিভি সেলিবেটি শেহতাজ । কাজ করেছেন মিডিয়ার একাধিক মাধ্যমে। তবে জিটিভির ‘আমি যা দেখি তুমি কী তা দেখ’ শিরোনামের বিজ্ঞাপন এবং সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ধ্রুব গুহ’র ‘শুধু তোমার জন্য’ গানে মডেলিং করার পর আলোচনায় আসেন তিনি। টিভিতে নিয়মিত নাটকে অভিনয় করতে দেখো গেলেও টিভি টক শো তে খুব কমই দেখো যায় তাকে। যার কারনেই দর্শকদের আগ্রহের কমতি নেই এই তারকার খুটিনাটি বিষয় নিয়ে জানতে। হয়তো অনেক দর্শকই অপেক্ষায় থাকেন নতুন কী নাটক, ফ্যাশন, আর লাইফস্টাইল নিয়ে আসছেন শেহতাজ । হ্যাঁ এবার নিজের লাইফস্টাইল, ফ্যাশন এবং নতুন কাজেরর খবরাখবর নিয়ে জিটিভির পর্দায় আসছেন টিভি তারকা শেহতাজ। জিটিভির সৌন্দর্য ও রূপচর্চা বিষয়ক নিয়মিত সরাসরি অনুষ্ঠান ‘বিউটি টক ’। এই অনুষ্ঠানে এবার নিজের সৌন্দর্য চর্চা এবং ফ্যাশন সম্পর্কে বলবেন তিনি। বলবেন বর্তমান ব্যস্ততা এবং জীবনের নানা গল্প। অনুষ্ঠানটি অনেকটাই ভিন্ন আঙ্গীকে এবং একাধিক নতুন কয়েকটি বিষয় নিয়ে সাজানো হয়েছে। সাপ্তাহিক এই অনুষ্ঠানটি মাসের প্রথম দুই সপ্তাহে থাকবেন সেলিব্রেটি অতিথি, ৩য় পর্বে সরাসরি উপস্থিত থাকবেন একজন পর্বে বিউটি এক্সপার্ট । আর মাসের শেষ পর্বে ফেইসবুকের মাধ্যমে দর্শক অংশ্রগ্রহন করতে পরবেন অনুষ্ঠানে। আর এই দর্শকদের মাঝ থেকে বাছাইয়ের মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক আর্থিকভাবে অসচ্ছল নারী দর্শককে গ্রুমিং করিয়ে অনুষ্ঠানে উপস্থাপন করা হবে।
বিউটি এক্সপার্ট ফারনাজ আলোমের সঞ্চালনায় এবং আশিক ইব্রাহীম প্রযোজনায় ‘বিউটি টক’ প্রতি রবিবার ৯টা ১৫মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি