সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
এক টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে। আসন্ন এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা। অধিনায়ক হিসেবে এটাই তার শেষ সিরিজ। এরপর নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুধু তাই নয় তিনি আরও জানান এই সিরিজের পর থেকে ফিটনেস পাস করে তারপরই একাদশে আসতে হবে মাশরাফিকে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ কথা জানান পাপন। তিনি বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মর্তুজা। এবং অধিনায়ক হিসেবে এই সিরিজই হবে মাশরাফির শেষ সিরিজ। এই সিরিজের পর পরবর্তী সিরিজের জন্য নতুন অধিনায়ক নিয়োগ করা হবে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি