ঝরণা তরুণ সংঘে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্টিত

প্রকাশিত: 4:30 PM, October 12, 2020

ঝরণা তরুণ সংঘে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্টিত

প্রভাতবেলা প্রতিবেদক:

সারাদেশের ন্যায় সিলেট নগরীর কুমারপাড়া ঝরণারপাড়েও সম্পন্ন হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

আজ সোমবার সকালে ঝরণা তরুণ সংঘের কার্যালয়ে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন ঝরনা তরুণ সংঘের সভাপতি লায়ন সাজওয়ান আহমেদ ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ঝরনা তরুণ সংঘের উপদেষ্টা লায়ন ফারুক আহমেদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, সাবেক অর্থ সম্পাদক আব্দুর রহমান, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন রাজ, সদস্য কমরেড সিকান্দার আলী, ইব্রাহীম উজ্জ্বল, রাফি আরিফ, সাকিব আহমেদ প্রমুখ।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সহযোগিতা করেন রোভার কুলসুমা আক্তার জারা ও রোভার রাহুল আহমেদ রাবেল ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ