সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের কালিহাতী উপজেলার জালদো ব্রিজের কাছে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে এক আনসার সদস্যসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- আনসার সদস্য ছানোয়ার হোসেন ও ট্যোবাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া। তাদের দু’জনের বাড়িই গোপালগঞ্জে।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, ট্যোবাকো কোম্পানির চারটি কাভার্ডভ্যান ও একটি মাইক্রোবাস ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ওই দুইজন নিহত ও তিনজন আহত হয়।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি