সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
প্রতিনিধি, সুনামগঞ্জ:
রামসার সাইটভুক্ত সংরক্ষিত জলাভূমি সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর থেকে প্রায় চার লক্ষাধিক টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির নেতৃত্বে এক বিশেষ অভিযানে চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
জানা গেছে, জেলা প্রশাসনের তদারকিতে থাকা সংরক্ষিত টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহালে বেশ কয়েকটি জেলেরুপী দুর্বৃত্তর মঙ্গলবার সকাল থেকে কারেন্ট জাল, কোনা জাল, প্লাষ্টিকের ছাই দ্বারা মাছ লুটে নামে। খবর পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বিজেন ব্যানার্জি হাওরের লেইচ্ছা মারা, তেকুনিয়া, আলমদুয়ার জলমহালে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল, কয়েকটি বিশাল আকৃতির কোনাজাল, কয়েক শতাধিক প্লাষ্টিকের ছাই ও একটি কাঠের তৈরী মাছ ধরার নৌকা জব্দ করেন।
পরে সন্ধ্যায় এসব জব্দকৃত জাল, ছাই ও নৌকা টাঙ্গুয়ার হাওরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে থানা, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি সদস্য, কমিউনিটি গার্ড সহ হাওর তীরবর্তী গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি