সিলেট ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অভ্যন্তরীণ যাত্রী সংকট সৃষ্টি হয়েছে। তাই টানা ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ।
গত ১ জুন ফ্লাইট চালুর পরদিন থেকে টানা ১০ দিন ফ্লাইট বাতিল করল এয়ারলাইনসটি। প্রথম দিন বিমান তাদের ফ্লাইট পরিচালনা করলেও পরদিন থেকেই ফ্লাইট বাতিল শুরু করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) তাহেরা খন্দকার মঙ্গলবার সাংবাদিকদের জানান, যাত্রী সংকটের কারণে বুধবার (১০ জুন) ও আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটের সব ফ্লাইট বাতিল করেছে তারা।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রী না পেলেও গত ১১ দিন ধরেই ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এর আগে গত ১ জুন ঢাকা থেকে অভ্যন্তরীণ তিন রুটে সীমিত আকারে ফ্লাইট চালুর অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি