টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: 4:44 PM, December 9, 2023

টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন
প্রভাতবেলা ডেস্ক: টেকনাফে রাস্তা চলাচলকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের হাতে নিহত হয়েছেন আব্দুস সালাম (৬৫) নামে এক ব্যক্তি। নিহত ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং নয়াপাড়া এলাকার মৃত হোসেন আলীর পুত্র।

 

শনিবার (৯ ডিসেম্বর) সকালে টেকনাফের হোয়াইক্যং নয়াপাড়া এলাকায় রাস্তা চলাচল নিয়ে এ ঘটনা ঘটে।

 

টেকনাফের হোয়াইক্যং ইউপি মেম্বার শাহাজালাল বলেন, ‘সকালে টেকনাফের হোয়াইক্যং নয়াপাড়া এলাকায় রাস্তা চলাচলকে কেন্দ্র করে আপন চাচাত ভাই আব্দুর শুক্কুর ও আব্দুস সালাম এর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুর শুক্কুর পাহাড়ের উপর থেকে ইট ছুড়ে মারলে মাথায় গুরুতর জখম করে। পরবর্তীতে স্বজনরা আব্দুস সালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।’

 

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রিয়াদ মোহাম্মদ সাইদ চৌধুরী বলেন, ‘সকাল ১০ টা ১৫ মিনিটের সময় গুরুতর আহত অবস্থায় আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনার পথে মৃত্যু করেন।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ