সিলেট | |
প্রকাশিত: 7:26 PM, April 15, 2020
জনপ্রিয় চিকিৎসক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ মঈন উদ্দিনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, জেলা দক্ষিণের নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, জেলা উত্তরের সেক্রেটারী জয়নাল আবেদীন ও জেলা দক্ষিণের সেক্রেটারী মো: নজরুল ইসলাম বলেন- বৃহত্তর সিলেটের গরীবের ডাক্তার খ্যাত সদা পরোপকারী বিনয়ী চিকিৎসক ডাঃ মঈন উদ্দিনের ইন্তেকালে সিলেটবাসী একজন আদর্শবান সুচিকিৎসককে হারালো। যা সহজে পূরণ হবার নয়। তিনি আমৃত্যু মানবতার কল্যানে কাজ করে গেছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি