ডিআইজি কামরুল আহসানকে বদলি

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মে ৩, ২০২০

ডিআইজি কামরুল আহসানকে বদলি

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের উপ মহা-পুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. কামরুল আহসানকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

 

রবিবার (৩রা মে) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বদলি করা হয়। একই সঙ্গে আরও ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।

 

কামরুল আহসান ২০১৬ সালের ডিসেম্বরে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দেন। এরআগে তিনি সিলেট মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ