ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুর, আটক ৪

প্রকাশিত: 2:23 PM, November 2, 2023

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুর, আটক ৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ সমর্থনে মিছিল করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ ও সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দল। এ সময় ৪-৫টি বাস ভাঙচুরসহ সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয়।

 

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাসহ বিএনপির চার নেতাকর্মী আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে বাকি আটকদের পরিচয় পাওয়া যায়নি।

 

বৃহস্পতিবার সকাল ৭টায় মহাসড়কের শিমরাইল, টায়ার মার্কেট ও গ্রিন গার্ডেনের গলি এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ খবর পেয়ে ধাওয়া দিলে দ্রুত পালিয়ে যায় সড়কে অবরোধ করা বিএনপি কর্মীরা।

 

দলীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সানারপাড় এলাকায় টায়ার পুড়ায়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের অনুসারীরা মাদানীনগর এলাকায় টায়ার পুড়িয়ে অগ্নিসংযোগসহ পিকেটিং করে।

 

অপরদিকে সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে জেলা কৃষক দলের নেতাকর্মীরা ৪-৫টি বাস ভাঙচুর, টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। পাশাপাশি ১০-১৫টি ককটেল বিস্ফোরণ করে।

আরও পড়ুন  বরিশালে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, মাদানীনগর এলাকায় বিশৃঙ্খলার সময় চারজনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ