সিলেট | |
প্রকাশিত: 12:31 PM, March 16, 2020
প্রতিনিধি, ঢাবি:
করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে ঢাকা বিশ্ববিদ্যালয় ১০ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে করোনা সতর্কতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধের ব্যাপারে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠক শেষে আগামী বুধবার (১৮ মার্চ) থেকে শনিবার (২৮ মার্চ) পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় সিনেট ভবনে এই সভা শুরু হয়। সভার সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সভায় ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রাধ্যক্ষ, প্রক্টর ও চিফ মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার থেকে চার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে অনশন শুরু করেন। এর পরদিন রবিবার সকাল থেকে কয়েকশ শিক্ষার্থী রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে মানববন্ধন করেন ও পরে প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করেন। সন্ধ্যায় প্রক্টরের আশ্বাসে অনশন ভাঙেন ওই চার শিক্ষার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয় বন্ধের আহ্বান জানিয়েছে ঢাবি শিক্ষক সমিতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন, ডাকসু ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি