ঢাকা-সিলেট মহাসড়ক অচল ছিল তিন ঘন্টা !

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মে ১৮, ২০১৮

প্রভাতবেলা, হবিগঞ্জ সংবাদদাতাঃ  ঢাকা -সিলেট মহাসড়কে প্রায় তিন ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়েছিল।

শুক্রবার (১৮ মে) সকাল সাড়ে ৭টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে এই ঘটনায় প্রায় সাড়ে তিন ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

সকাল পৌনে ১১টায় যান চলাচল স্বাভাবিক হয়। এসময় মহাসড়কে শতাধিক গাড়ির যানজট সৃষ্টি হয়।

এ দুর্ঘটনায় উভয় গাড়িতে থাকা দু’জন আঘাতপ্রাপ্ত হয়ে স্থানীয় চিকিৎস্যের সাহায্য নিয়েছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার জানান, শুক্রবার সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক ও ঢাকা থেকে সিলেটগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি রাস্তায় উল্টে যায়। এর ফলে সৃষ্টি হয় তীব্র জানযট।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকটি সরিয়ে নিলে সকাল পৌনে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন  টাঙ্গুয়ার হাওরে চার লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ

চলাচল বন্ধ হয়ে যাহার ফলে দীর্ঘ সময় আটকে থাকতে হয় এই পথে চলা যাববাহন ও যাত্রীদের।

সর্বশেষ সংবাদ