তানভিরের ঘূর্ণিতে ব্লু নবাগত কুপোকাত!

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৪

তানভিরের ঘূর্ণিতে ব্লু নবাগত কুপোকাত!

 

তানজীল শাহরিয়ার

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (গ্রাউন্ড ২)-এ ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ১৬শ ম্যাচে ব্লু নবাগত ক্লাবকে ৬১ রানে পরাজিত করেছে ইলেভেন ব্রাদার্স ক্লাব।

 

টসে জিতে ব্যাট করতে নেমে দেখেশুনে ব্যাট করে ইলেভেন ব্রাদার্সের দুই অপেনার। ৯.৪ অভারে বিচ্ছিন্ন হবার আগে ৩০ রান আসে উদ্বোধনী জুটিতে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকে ব্লু নবাগত’র বোলাররা।

 

শিমুল এবং সায়েম ৫ম উইকেটে ৪৫ রান তুলে ইলেভেন ব্রাদার্সকে কক্ষপথে ফেরান। লোয়ার অর্ডারের ব্যাটাররা কেউই উইকেটে থিতু হতে পারেননি। শিমুলের ব্যাটে ভর করেই লড়াই করার মত পূঁজি সংগ্রহ করে ইলেভেন ব্রাদার্স।

 

৩৪ অভারে অলআউট হবার আগে সাকল্যে ১৩৮ রান করে ইলেভেন ব্রাদার্স।

 

শিমুল ৪১, আকাশ ২৯, বিপ্লব ১৫ (অপরাজিত), সায়েম ১১ রান করেন।

 

রাব্বি ৭ অভার বল করে মাত্র ১৬ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। মুহিন এবং সন্দ্বীপ ২টি করে উইকেট পেয়েছেন। আজহার, সিয়াম, সাইফ ১টি করে উইকেট লাভ করেন।

আরও পড়ুন  মোংলা-তামাবিল-সুতারকান্দিসহ ৮ রুটে যুক্ত হতে চায় ভারত

 

১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইলেভেন ব্রাদার্সের বাঁহাতি স্পিনার তানভিরের বলে খাবি খায় ব্লু নবাগত’র টপ অর্ডার। ১৬ রানের মধ্যেই দুই অপেনারকে ফেরান তানভির। এরপর রাব্বি এবং প্রাণকৃষ্ণ ৩য় উইকেটে ৩১ রান তুলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। তানভির রাব্বিকে সাজঘরে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন ইলেভেন ব্রাদার্সকে।

 

ইলেভেন ব্রাদার্সের বোলাররা জুটি ভেঙে যাওয়ার পর ব্লু নবাগত’র ব্যাটিংয়ের শিরদাঁড়া সোজা করার সুযোগ দেননি। একের পর এক উইকেট তুলে নিয়েছেন অল্প অভারের মধ্যেই।

 

২২.২ অভারে সব উইকেট হারিয়ে ৭৭ রান তুলে ইনিংস শেষ করে ব্লু নবাগত।

 

প্রাণকৃষ্ণ ১৭, মাত্রিচ এবং মুহিন ১২ রান করেছেন। বাকি ৯ ব্যাটারের কেউই দুই অঙ্কের দেখা পাননি, অতিরিক্ত থেকে আসে ১৮ রান!

 

তানভির ৭ অভার করে ১৭ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। ইমতিয়াজ, মুবিন, সায়েম, আকাশ, শান্ত ১টি করে উইকেট লাভ করেছেন।

আরও পড়ুন  তাহিরপুরে স্কুল ছাত্র নিখোঁজ

 

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইলেভেন ব্রাদার্সের তানভির।

 

সর্বশেষ সংবাদ