তারেকের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বিটিআরসি

প্রকাশিত: 1:45 PM, August 29, 2023

তারেকের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বিটিআরসি

প্রভাতবেলা ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার বিটিআরসির আইনজীবী খোন্দকার রেজা ই রাকিব এ বিষয়টি আদালতকে জানিয়েছেন।

 

তিনি বলেন, হাইকোর্টের আদেশে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এরই মধ্যে বেশকিছু ভিডিও অপসারণ করেছে বিটিআরসি। আশা করছি কয়েকদিনের মধ্যে তার সব বক্তব্য অনলাইন থেকে অপসারণ সম্ভব হবে। সামনের দিনগুলোতে তারেক রহমানের লাইভ ভিডিওর বিষয়েও কাজ করবে বিটিআরসি।

 

তিনি আরো বলেন, গতকালই আমরা হাইকোর্টের আদেশের ল’ইয়ার সার্টিফিকেট পেয়েছি। আদেশের সার্টিফায়েড কপির জন্য আমরা হাইকোর্টের সঙ্গে যোগাযোগ রাখছি।

 

প্রসঙ্গত, সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বক্তব্য সরানোর জন্য বিটিআরসিকে নির্দেশ দেন।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ