সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৬
সংবাদদাতা, তাহিরপুর:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের নোয়ানগড় গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে মহিলা সহ ৪০জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়-বোয়ালিয়া হাওর দখল নিয়ে পূর্ব থেকেই সংঘাত ও মামলা ছিল দু-গ্রুপের। এরই সুত্র শুক্রবার দুপুরে লোকমান মিয়ার বাড়ির সামনের রাস্তায় কপিল উদ্দিন গ্রুপ ও হাফিজ উদ্দিন গ্রুপের লোকজন দেশিও অস্ত্র-সস্ত্র নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়। এতে দু-গ্রপরে মহিলা সহ ৪০জন আহত হয়। এর মধ্যে হাফিজ উদ্দিন গ্রুপের-আলী আজগড় (২৫),জাফর মিয়া(১৫),মকবুল হোসেন(২২),সফর আলী(২৫),মুন্না(২২) কে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড ও আব্দুল কাদির(৫০),আলী হোসেন(৬০) কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে,কফিল উদ্দিন গ্রুপের-জুনাইদ(২২),ফকর উদ্দিন (৫৫),আলকাছ মিয়া(৪৫)কে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড ও-সেলেনা বেগম(৪০),সেবিকা বেগম(৩৫) কে তাহিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু-গ্রুপের অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাহিরপুর থানাও ওসি শহিদুল্লাহ এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান-ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এখন পরিবেশ শান্ত আছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি