তিন নেতার বক্তব্যে বিএনপিতে তোলপাড়

প্রকাশিত: 2:00 PM, July 23, 2017

*  ‘বিএনপি করার চেয়ে বাড়ির চাকর হওয়াও সম্মানের’!  * ‘পিয়ন দারোয়ানরাইতো এখন বিএনপি চালায়’! *‘বিএনপিতে চলছে রাজতন্ত্র; রানী আর যুবরাজ দল চালায়’! 

প্রভাতবেলা ডেস্ক: বিএনপির সিনিয়র তিন নেতার বক্তব্যের বরাতে প্রকাশিত সংবাদে দলের ভেতরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিক্রিয়া জানিয়েছেন। ওই প্রতিক্রিয়া অনেকেই শেয়ার করছেন।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম বাবুল ১০ ঘন্টা আগে তার ফেসবুক স্ট্যাটাসে ওই তিন নেতার বক্তব্যের বরাতে প্রকাশিত সংবাদের এমনই একটি প্রত্তিক্রিয়া দিয়েছেন। যা বিপুল সংখ্যকবার শেয়ার হয়েছে, এছাড়াও অনেক নেতাকর্মী এতে লাইক দিয়েছেন এবং মন্তব্য করেছেন। নিম্নে ওই স্ট্যাটাস তুলে ধরা হলো-

সস্তা ইন্টারনেটের এই যুগে গাবগাছ২৪.কম-আমগাছ২৪.কমের ছড়াছড়ির কথা আগেই একবার বলেছিলাম। এগুলিকে আমি পাত্তাও দেই না। তবে বিষয়টা যখন উদ্দেশ্যমূলকভাবে ধারাবাহিক কোনো প্রোপাগান্ডা ছড়ানোতে ব্যস্ত তখন জোসেফ গোয়েবলসের ‘মিথ্যাকে সত্য বানানোর থিওরি’কে মেনে নিয়ে কিছু লাইন লিখতেই হচ্ছে।

আরও পড়ুন  না ফেরার দেশে অভিনেত্রী লীনা

গাবগাছ২৪.কম মার্কা সো কল্ড আওয়ামী অনলাইন এক্টিভিস্ট নিয়ন্ত্রিত ভুঁইফোঁড় কিছু অনলাইন পোর্টালে গত দুই-তিন দিনে কিছু নিউজ করেছে যেগুলির উদ্দেশ্যটা খুবই রহস্যময়।

কারণ বেগম জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পরপরই আওয়ামীলীগের সিনিয়র নেতাদের কটুক্তি ও ভ্রান্ত বক্তব্যের সাথে এই পোর্টালগুলির নিউজের একটা যোগসুত্র পেয়েছি।

গত ১৯ জুলাই বাঙালিনিউজ নামের একটি অনলাইন পোর্টাল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য লেঃ জেঃ (অবঃ) মাহবুবুর রহমানকে নিয়ে একটি নিউজ করেছে যার হেডলাইন দিয়েছে- ‘বিএনপি করার চেয়ে বাড়ির চাকর হওয়াও সম্মানের’!

যেখানে বক্তব্যটি জনাব মাহবুবের নিজের বলে প্রচার করা হয়েছে!

আবার বাংলা ইনসাইডার নামের আরেক উড়ো একটা পোর্টাল একই তারিখে বিএনপির আরেক স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব তরিকুল ইসলামের নামে আরেকটি নিউজ করেছে যেখানে হেডলাইন দেয়া হয়েছে- ‘পিয়ন দারোয়ানরাইতো এখন বিএনপি চালায়’!

সেখানেও যথারীতি জনাব তরিকুল সাহেবের নিজের উদ্ধৃতি টানা হয়েছে। তিনি নিজেই নাকি এই কথা বলেছেন!

আরও পড়ুন  ডাকসু নির্বাচনে প্রগতিশীল ছাত্র জোটের প্যানেল ঘোষণা

আর গতকাল আরেক বর্ষীয়ান সফল রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির আরেক সম্মানিত সদস্য জনাব এম কে আনোয়ারের নামে আরেকটি নিউজ করা হয়েছে।

যেখানে হেডলাইন করা হয়েছে- ‘বিএনপিতে চলছে রাজতন্ত্র; রানী আর যুবরাজ দল চালায়’!

যথারীতি এখানেও জনাব আনোয়ার সাহেবের নিজের উদ্ধৃতি আনা হয়েছে !

সর্বশেষ সংবাদ