সিলেট | |
প্রকাশিত: 2:27 PM, June 28, 2019
এমএ আজিজ: রিফাতের স্ত্রী মিন্নি। মিন্নির সাথে প্রেমের সম্পর্ক ছিলো খুনি নয়নের। “নয়ন খুনি ‘ – এ কথা পাশ কাটিয়ে মিন্নির চরিত্র নিয়ে চলছে এখন তুলোধুনো।
মানলাম , মিন্নির প্রেম ছিলো । হয়তো নয়নের সাথে তার পূর্বে বিয়েও হয়েছিলো । কিন্তু রিফাতকে হত্যা করার মাধ্যমে নয়ন প্রমাণ করলো সে কত নিকৃষ্ট ছিলো। প্রেমিকা বা স্ত্রী হিসেবে মিন্নি হাড়ে হাড়ে নয়নকে চিনতে পেরেছিলো বলেই নয়নের কাছ থেকে সে স্থায়ীভাবে মুখ ফিরিয়ে নেয় বা ব্রেক আপ দেয়।
রিফাতের সাথে সে তো পরকীয়া করে নি ; তাকে বিয়ে করেছে। রিফাতের সাথে বিয়ের পরেও সে নয়নের সাথে সম্পর্কে আর জড়ায় নি বলে মনে হচ্ছে । কিন্তু নয়ন তা মানতে চায় নি বা মানতে পারে নি। আর মিন্নি পরকীয়া করে থাকলে তার অপরাধে খুন হবে কেন তার স্বামী? কোন অবস্থাতেই খুন মেনে নেয়া যায় না।
একটা ছেলে তার স্ত্রীকে তালাক দিয়ে ২য় বিয়ে করলে তার চরিত্র নিয়ে যদি কথা না ওঠে, তাহলে একটা মেয়ে ২য় বিয়ে করলে তার গন্ধ খুঁজতে যাবো কেন?
মিন্নিকে আমি ধোয়া তুলসীপাতা বলছি না। নিরপেক্ষভাবে তদন্ত হলে আসল সত্য বেরিয়ে আসবে এবং সত্য উদঘাটনের স্বার্থে মিন্নিকে আদালতের নির্দেশনা অনুযায়ী জিজ্ঞ।সাবাদ করা প্রয়োজন । রিমান্ডে নেওয়াও অযৌক্তিক নয়। পুলিশ হেফাজতে শুধু নুসরাতের মতো দুর্ঘটনা না হলেই বেশ।
আমাদের মনে রাখা উচিত কোনো অজুহাত দেখিয়ে কোনো অবস্থাতেই যেনো দিবালোকে সংঘটিত এই নারকীয় হত্যাকাণ্ডের খুনিদেরকে আমরা মনের অজান্তে হলেও বাঁচাতে চেষ্টা না করি।
এ ঘটনা থেকে উঠতি বয়সী তরুণ -তরুণীদের অনেক কিছু শেখার আছে। মাদকের চেয়ে কয়েকগুন বেশি মারাত্নক অন্ধ প্রেমাসক্তির পরিণতি বা ত্রিভুজ প্রেমের পরিণাম কী ভয়াবহ হতে পারে তা তা বুদ্ধিমান আর বুদ্ধিমতীদের জন্য অবশ্যই শিক্ষণীয় আর নির্বোধদের জন্য তা অরণ্যে রোদন।
এম এ আজিজ: অতিথি লেখক, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নুরজাহান মহিলা ডিগ্রি কলেজ, লাউয়াই, সিলেট

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি