সিলেট | |
প্রকাশিত: 12:35 PM, December 28, 2020
প্রতিনিধি, দিরাই:
সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে সোমবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই দীর্ঘলাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে ভোটারদের। দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে সকাল ১০টায় ৭ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্য ২ হাজার ৩৪৭ জন।
সকালে ভোট দিয়ে আসা পৌর এলাকার গৃহিণী শামছিয়া বেগম (৩৫) বলেন, ইভিএমে ভোট দেয়া অনেক সহজ। কোন সমস্যা হয়নি। হ্যাপি বেগম নামে আরেকজন ভোটার বলেন, প্রথমে একটু ভয় লাগছিল। তবে কর্মকর্তারা সহযোগিতা করেছেন।
দিরাই সরকারি বালিকা বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার দেলোয়ার হোসাইন বলেন, সকাল থেকে ভোটারের উপস্থিতি ভালো। এখন পর্যন্ত ৭ শতাংশ ভোট পড়েছে। খুব একটা সমস্যা হচ্ছে না। কারো সমস্যা হলে আমরা সহায়তা করছি।
এ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ২১ হাজার ৩৭৯ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৫৫২, নারী ভোটার রয়েছেন ১০ হাজার ৮২৭। ১২টি কেন্দ্রের ৬২টি ভোটকক্ষে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়।
দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিশ্বজিৎ রায় (আওয়ামী লীগ), ইকবাল হোসেন চৌধুরী (বিএনপি) ও অনন্ত মল্লিকসহ (জাতীয় পার্টি) ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কাউন্সিলর পদে ৩৯, সংরক্ষিত নারী আসনে ১৩ জন লড়ছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও দিরাই পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, দিরাই পৌরসভার ২১ হাজার ৩৭৯ জন ভোটার ২৮ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে ভোট দেবেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার হায়াতু নবী বলেন, শান্তিপূর্ণভাবে ভোট চলছে। আমরা মাঠে কাজ করছি। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি