দেশে করোনায় মোট আক্রান্ত প্রায় ৫ লাখ

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০

দেশে করোনায় মোট আক্রান্ত প্রায় ৫ লাখ

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ২৪২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জন।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৬৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জন। গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ২৪২ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৯৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৩৫ হাজার ৬০১ জন।

আরও পড়ুন  আওয়ামীলীগের চার মন্ত্রিসভায় কাদের

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭ কোটি ৬১ লাখ ১০ হাজার ৫৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৬ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার ২৮৯ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ২৪২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ