সিলেট | |
প্রকাশিত: 5:21 PM, December 24, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৭৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৪ জনের শরীরে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৬ হাজার ১০২ জনে পৌঁছেছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ১৬৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ২২৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩১ লাখ ৩৫ হাজার ৬৫৩টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৩৩ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ১৪ শতাংশ।
নতুন যে ১৯ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৫ এবং নারী ৪ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩৪৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২৬ শতাংশ।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং প্রথম করোনা রোগীর মৃত্যু হয় দশ দিন পরে ১৮ মার্চ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি