কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: 12:38 PM, November 29, 2020

কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদদাতা, কোম্পানীগঞ্জ ♦

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও গ্রামে শিরীন আক্তার ঝিনুক (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৩ টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত শিরীন আক্তার ঝিনুক (২১) গোয়াইঘাট উপজেলার কচোয়ারপাড় গ্রামের জালাল উদ্দীনের মেয়ে ও বুড়দেও গ্রামের ফ্রান্স প্রবাসী ফরহাদ রহমানের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রবাসী স্বামীর সাথে মোবাইলে দীর্ঘক্ষণ কথা বলেন শিরীন। রাত অনুমান ১টার দিকে ফ্রান্স প্রবাসী ফরহাদ তার স্ত্রী শিরীনকে অনেকবার ফোন দেয়ার পরও সিরিভ না করলে তার সন্দেহ হয়। বিষয়টি সে তার মা ও ভাই-বোনদের জানালে পরিবারের লোকজন শিরীনকে ডাকাডাকি করে। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে রাত অনুমান ৩ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন  ‘সর্বজনীন পেনশনের ফলে বৈষম্য দূর হবে’-প্রধানমন্ত্রী

শিরীনের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, শিরীনের স্বামী প্রবাসী থাকার পরও শিরীনের এমন মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। লাশ দাফনের পরে পারিবারিক সিদ্ধান্তে ঘটনার সত্যতার প্রয়োজনে আইনী সহায়তা নেওয়া হবে জানান।

এদিকে প্রবাসী ফরহাদের স্ত্রীর এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। ফরহাদ ও শিরীনের বিয়ে মাত্র ১৫ মাস হয়েছে। বন্ধুদের দাবি ফরহাদ ও তার স্ত্রীর মধ্যে অন্যরকম বন্ধন ছিল। তারা একে অপরকে খুব ভালবাসেন। এ অবস্থায় শিরীনের এমন মৃত্যুর রহস্য উদঘাটন করার দাবি তাদের।

কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে জানান,  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কেন সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তার রহস্য বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ