সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫২ জনে। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৫৯১৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৮১২টি । ডা. নাসিমা বলেন, যে ৭ জন মারা গেছেন তাদের মধ্যে ৬ জন পুরুষ এবং ১ জন নারী। তাদের মধ্যে বয়স ৬০ বছরের ঊর্ধ্বে পাঁচজন। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন একজন এবং ১০ বছরের একজন শিশু। এদের মধ্যে ৫ জন ঢাকার, একজন সিলেটের এবং রাজশাহীর একজন।
গত ডিসেম্বরে চীনেরর উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি