সিলেট ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
প্রতিনিধি,দোয়ারাবাজার:
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকা হতে ৭ কেজি গাঁজাসহ ০৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বুধবার (২২ জাানুয়ারি) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজর থানা এলাকায় লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সমন্বয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
অভিযানে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন এরুয়াখাই গ্রামের চশবাজার হতে ফতেপুরগামী চাইল্ড কেয়ার মডেল একাডেমির সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৯।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার এরুয়াখাই গ্রামের মৃত রহিমের ছেলে মোঃ নুরু মিয়া (৩২), মৃত আলী হোসেনের ছেলে আঃ হাই (৬০), মৃত আঃ খালেকের ছেলে মোঃ ইব্রাহিম (২৮), মৃত ফজলুল হকের ছেলে মোঃ সিরাজ মিয়া (৫৫), মৃত রইচ উদ্দিনের ছেলে মোঃ মনির হোসেন (৩৫)।
উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি