দোয়ারাবাজারে নববধূকে গণধর্ষণের ঘটনায় আটক ৪

প্রকাশিত: 12:37 PM, June 17, 2020

দোয়ারাবাজারে নববধূকে গণধর্ষণের ঘটনায় আটক ৪

 

প্রতিনিধি, দোয়ারাবাজার:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নববধূকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেমের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

 

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দিনেরটুক গ্রামের হাবিবুর রহমানের ছেলে এমদাদুর রহমান (২৩), একই গ্রামের নুরুদ্দিনের ছেলে সেবুল মিয়া (২২), নোয়াব আলীর ছেলে হাসান আলী (২৪) ও গোলাম রহমানের ছেলে সাহাব উদ্দিন (২৪)।

 

এর আগে গত ১১ জুন দিবাগত রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নে ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের নিরীহ এক দিনমজুর ঘটনার ৬ দিন পূর্বে একই গ্রামের এক মেয়েকে বিয়ে করেন। তখনই ওই নববধূর উপর প্রভাবশালী লম্পটদের নজর পড়ে। ঘটনার রাতে নববধূর স্বামীর হাত-পা মুখ বেঁধে ওই লম্পটেরা তাকে ঘর থেকে বের করে নিয়ে পালাক্রমে রাতভর ধর্ষণ করে বিবস্ত্র অবস্থায় ফেলে যায়।

আরও পড়ুন  সব পোশাক কারখানা বন্ধের নির্দেশ

 

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেম বলেন, ‘ঘটনাটি দামাচাপা দেয়ার চেষ্টা চলছিলো। আমরা খবর পেয়ে সু-কৌশলে চারজন ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছি। আজ তাদেরকে আদালতে পাঠিয়ে দেয়া হবে।’

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ