সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৬
হেলাল আহমদ, ছাতক : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ও ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন সোমবার অনুষ্টিত হয়েছে। দু’টি এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ফুটবল প্রতিকে ২শ’৯২ ভোটে নিজাম উদ্দিন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন টিউবওয়েল প্রতিকে ২শ’৭৮ভোট পেয়ে ২য় স্থান অধিকার করেন। ৩য় মোরগ প্রতিকে সাব্বির আহমদ সুমন পেয়েছেন ১০ভোট। ওয়ার্ডে মোট ভোট সংখ্যা ছিল ৭শ’৪৯টি ও কাষ্ট হয়েছে ৫শ’৯৪টি।
এদিকে নরসিংপুর ইউনিয়নের উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী নূর উদ্দিন (নৌকা) ৪হাজার ৪শ’ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ২য়স্থান অধিকার করেছেন বিএনপির সামছুল হক নমু (ধানের শীষ) পেয়েছেন ৩হাজার ১শ’ ভোট। ৩য় স্থানে কামরুজ্জামান ভূঁইয়া (চশমা) ভোট পেয়েছেন ২হাজার ৪শ’ এবং ১হাজার ৩শ’৫০ভোট পেয়ে ৪র্থ হয়েছেন মাঈন উদ্দিন (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার ছিলেন ১৮হাজার ১শ’ ১১জন। চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
গত ২৭ জুন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আইয়ূবুর রহমান রাহমানী মৃত্যুবরণ করলে এ উপ-নির্বাচন অনুষ্টিত হয়েছে বলে জানা গেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি