সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১
নজিরবিহিন ভোটার অনুপস্থিতিতে শেষ হয়েছে সিলেট-৩ আসনে ভোট গ্রহণ। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল ৪টায়। প্রথমবারের মতো এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সম্পন্ন হলো। কিছু অভিযোগ ছাড়া কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ভোট দিতে পারেননি জাপার প্রার্থী আতিক। সকালে আঙ্গুলের ছাপ সংক্রান্ত জটিলতার কারণে ভোট দিতে পারেননি আতিকুর রহমান আতিক। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙ্গুলের ছাপ ম্যাচিং হয়নি তার। তিন উপজেলার নির্বাচনী এলাকায় এটাই ছিল মানুষের মুখে মুখে। প্রভাতবেলা প্রতিবেদক, দক্ষিণ সুরমা।
সকাল থেকে ভোটগ্রহণের শুরুতে কয়েকটি কেন্দ্রে ভোটারদের মোটামুটি উপস্থিতি থাকলেও বেশিরভাগ কেন্দ্র প্রায় ফাঁকা দেখা যায়। তবে যেসব কেন্দ্রে ভোটার উপস্থিতি আছে সেগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি ছিল। এছাড়া কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল সাড়ে ৮টায় ও পৌনে ৯টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার পূর্বভাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও হাজী মোহাম্মদ রাজা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারের দেখা মেলেনি।
তবে বেলা বাড়ার পর হাতেগোনা কিছু ভোটার কেন্দ্রে গিয়ে প্রথমবারের মতো ইভিএম মেশিনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল সোয়া ৮টায় ভোট দেন এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তিনি তার নিজ কেন্দ্র দক্ষিণ সুরমার কামালবাজারের ধরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। এসময় সঙ্গে ছিলেন তার সহধর্মিনী ও দলীয় নেতাকর্মীরা।
সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।
ভোট দিতে পারেননি জাপার প্রার্থী আতিক: সকালে আঙ্গুলের ছাপ সংক্রান্ত জটিলতার কারণে ভোট দিতে পারেননি আতিকুর রহমান আতিক। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙ্গুলের ছাপ ম্যাচিং হয়নি তার।
তবে নির্বাচন কর্মকর্তারা ঘন্টা দু’য়েক পর আবারও ভোট দিতে কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছেন তাকে। আতিকুর রহমান আতিক বলেন, শনিবার সকাল ১০টার দিকে আতিক রেবতি রমন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান তিনি। এসময় তার আঙ্গুলের ছাপ না মিলায় ভোট দেয়া হয়নি তার। এসময় কেন্দ্রে দেড়-দুই ঘণ্টা পরে আবারও আসার জন্য জাপার প্রার্থী আতিককে অনুরোধ করেন দায়িত্বে থাকা কর্মকর্তারা।
তবে আতিক ভোট দিতে না পারলেও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী ভোট প্রদান করেনদাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি