নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশিত: 6:09 PM, December 12, 2023

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রভাতবেলা ডেস্ক: নড়াইলে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মালামাল নিজ হেফাজতে রাখার অপরাধে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জীবন শেখকে (৩০) গ্রেপ্তার করেছে। সে পৌরসভার আলাদাতপুর গোডাউনের পিছনে আশরাফ উকিলের বাড়ির ভাড়াটিয়া ফজলুর রহমানের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর থানার এএসআই তুহিন আলীর সঙ্গে থাকা ফোর্সসহ পৌরসভার আলাদাতপুর গোডাউনের পিছনে অভিযান চালিয়ে আশরাফ উকিলের ভাড়াটিয়া ফজলুর রহমানের ছেলে মো. জীবন শেখকে (৩০) গ্রেপ্তার করেছে।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ