নবীগঞ্জে দুই কর্মকর্তার প্রকাশ্যে ধুমপান নিয়ে তোলপাড়

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬

সংবাদদাতা নবীগঞ্জ : ধুমপান বিষপান, ধুমপানে বিভিন্ন রোগ সৃষ্টি হয়। এ ব্যাপারে সরকার ধুমপান বন্ধের জন্য বিভিন্ন আইন প্রয়োগ করে দেশের লোকজনকে আইনের আওতায় নিয়ে আসলেও সরকারের কিছু কিছু বেতনভোগীর মধ্যে অনেকেই এ অভ্যাস থেকে বিরত থাকতে পারেননি। প্রকাশ্যে ধুমপান করে আইনের প্রতি বৃদ্বাঙ্গুলি প্রদর্শন করেন।

এমন একটি ঘটনা ঘটলো নবীগঞ্জ উপজেলার নির্বাচন অফিসারের কার্যালয়ে। নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈম ও উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান তারা দু’জন অফিস সময়ে জন সম্মূখে ধুমপান করে প্রমাণ করলেন ধুমপান করলে এর বিরোদ্ধে কোন আইন নেই! এমন কি ওই অফিসেই তাদের মাতার উপরেই রক্ষিত রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশ রতœ জননেত্রী শেখ হাসিনার সম্বলিত দু’টি ছবি।
মঙ্গলবার দীর্ঘ সময় ধুমপানে মগ্ন থেকে তাদের আলাপচারীতার কারনে ঔ অফিসে অবস্থানরত লোকজনদের মধ্যে বিভিন্ন সমালোচনা ক্ষোভ ও নানা প্রশ্ন দেখা দেয়।
এ নজিরবিহীন ঘটনা দেখে আগন্তুক লোকজন বলেন, গুরুত্বপূর্ণ পদে থাকা দু’জন কর্মকর্তা যদি তারা আইনকে তোয়াক্কা না করে প্রকাশ্যে ধুমপান করলেন। তাহলে লোকজন কি করে ধুমপান বিরোধী আইনকে মান্য করবেন, যেখানে প্রকাশ্যে ধুমপান করা একটি দন্ডনীয় অপরাধ।
এদিকে নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈম যোগদানের পর ওই অফিসে দায়িত্বের অবহেলা নিয়েও অহরহ অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে যখন তিনি অফিসে আসেন, আগত লোকজন তার চালচলন ও বাচনভঙ্গী নিয়েও অনেকবার লোকজনদের মধ্যে কথা কাটাকাটি ও হামলার ঘটনা ঘটেছে।
অপরদিকে উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমানও আবু সাঈম থেকে কম নয়। তার বিরুদ্ধে ইতিপুর্বে কয়েকবার অভিযোগ উঠেছিল তিনি তার মনগড়া অফিস ফাঁিক দিয়ে নিজ স্বার্থে বিভিন্ন অফিসে ও স্থানে সময় কর্তন করে থাকেন।
নির্বাচন অফিসার আবু সাঈমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ভাই আমার জানামতে এমন ঘটনা আমি করিনি, তবে আমি ধুমপান করি। সাংবাদিককে তিনি বলেন আপনারা এব্যাপারে লেখালেখি না করলে কি হয়?
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাছুম বিল্লাহ’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, যদি কোন লোক এমন ঘটনা করেন, তাহলে তিনি অপরাধ করেছেন। প্রকাশ্যে ধুমপান কারা একটি দন্ডনীয় অপরাধ। অবশ্যই এই ঘটনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ