সিলেট | |
প্রকাশিত: 1:42 PM, September 7, 2020
প্রতিনিধি, নবীগঞ্জ:
হবিগঞ্জের নবীগঞ্জে হাওরে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে আব্দুল আউয়াল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মিনাজপুর গ্রামের মৃত আরব উল্লার ছেলে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান জানান, দুপুরে আওয়ালের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি