সিলেট | |
প্রকাশিত: 1:23 PM, December 13, 2020
প্রতিনিধি, নবীগঞ্জ:
নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজারে টেলিকম ব্যবসায়ী আজিম উদ্দিনের ১০ লাখ টাকা ছিনতাই হওয়ায় পর পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে দুই ছিনতাইকারীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৮ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলো, ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মৃত মনফর উল্লার ছেলে নুরুল আমীন (২৫) এবং দিঘীরপাড় গ্রামের ইকরাম উল্লার ছেলে আক্তার মিয়া।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত সুনুকফর উল্লার ছেলে ইনাতগঞ্জ বাজারের রেদোয়ান টেলিকমের প্রোপাইটর আজিম উদ্দিন গত শুক্রবার রাত ১১টার সময় তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তার সাথে একটি ব্যাগে ১০ লাখ টাকা ছিল। তিনি দিঘীরপাড় গ্রামের ঈদগাহ নিকট এসে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা ছিনতাইকারী নুরুল আমীন পেছন থেকে লাথি মেরে আজিম উদ্দিনকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ সময় ব্যবসায়ী আজিম উদ্দিনের চিৎকারে দিঘীরপাড় গ্রামসহ আশপাশের লোকজন ঘটনা স্থলে জড়ো হন। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শামসুদ্দিন খাঁন একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে আসেন। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু দুরে একটি মোটরসাইকেল পেয়ে এর সূত্র ধরে শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে ঘটনার সাথে জড়িত নুরুল আমীনকে আটক করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে নুরুল আমীন ছিনতাইয়ের কথা স্বীকার করে। সে জানায় টাকার ব্যাগ আক্তার মিয়ার কাছে সে রেখেছে। পরে পুলিশ আক্তারের বাড়ি থেকে ছিনতাই হওয়া টাকার ব্যাগ উদ্ধার করে। এসময় ব্যাগে ৮ লাখ টাকা পাওয়া যায়।
তবে টাকার মালিক আজিম উদ্দিনের দাবি ব্যাগের মধ্যে ১০ লাখ টাকা ছিল। আর পুলিশ বলছে, বাকী দুই লাখ টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ শামসুদ্দিন খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত নুরুল আমীন ও আক্তারকে আটক করছি। থানায় জিজ্ঞাসাবাধ শেষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি