নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

প্রকাশিত: 4:37 PM, October 30, 2023

নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
মারা গেছেন দক্ষিণ ভারতের টেলিভিশনের জনপ্রিয় মুখ রেঞ্জুষা মেনন। তবে তাঁর মৃত্যুটি স্বাভাবিক নয়। ৩৫ বছর বয়সী এ অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ভারতের সংবাদমাধ্যমের মতে, মালায়লাম সিরিয়াল ও সিনেমার অত্যন্ত পরিচিত মুখ রেঞ্জুষার লাশ সোমবার (৩০ অক্টোবর) সকালে তিরুঅনন্তপুরুমের নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়। রেঞ্জুষা একা নন, ওই ফ্ল্যাটে তাঁর স্বামীও থাকতেন। অভিনেত্রীর স্বামীও টিভি ইন্ডাস্ট্রিতে কর্মরত। শাড়ি দিয়ে গলায় প্যাঁচ দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে অনুমান, আত্মহত্যা করেছেন রেঞ্জুষা।

 

অভিনেত্রীর মায়ের দাবি, বেশ কিছুদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন অভিনেত্রী। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিলেন কি না—তা জানা যায়নি।

 

জানা যায়, দক্ষিণি টিভি সিরিয়ালে মুখ্য চরিত্রে নিয়মিত পাওয়া যেত তাকে। অভিনয় করেছেন ‘এন্তে মাথাভু’, ‘মিসেস হিটলার’-এর মতো সিরিয়ালে। বর্তমানে প্রচার হচ্ছিল ‘আনন্দরাগম’ নামের ধারাবাহিক। এছাড়াও ‘ভারান ডক্তারানু’ সিরিয়ালে কৌতুক চরিত্রে দর্শকদের নজর কাড়েন রেঞ্জুষা। সিনেমা-টিভিতে অভিনয় ছাড়াও উপস্থাপনা ও নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। বেশ কিছু রান্নার শোয়ের সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে তাঁকে। ভারতনাট্যম নৃত্যশিল্পী হিসেবেও তার নাম ছিল। তার অভিনীত ছবির মধ্যে আছে—‘সিটি অব গড’, ‘মেরিকুনদুরু কুনজাদু’।

সর্বশেষ সংবাদ