সিলেট ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯
মারধরের প্রতিবাদ করায় সিলেট নগরীর শাহী ঈদগাহ হোসনাবাদ এলাকার দিনমজুর আব্দুল কাদির রনির পরিবারের সদস্যদের ওপর হামলা-মামলা ও মানসিক নির্যাতন অব্যাহত রেখেছেন স্থানীয় প্রভাবশালী আমিনুর রহমান পাপ্পুর অনুসারীরা। এজন্য নিরাপত্তাহীনতায় রয়েছেন রনির পরিবার। রোববার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন রনির স্ত্রী আঁখি বেগম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পাপ্পুর ভাই শিপন আহমদ তার শাশুড়ীকে মারধর করছিলেন, তখন তার স্বামী রনি এর প্রতিবাদ জানান। এরপর থেকেই তাদের ওপর হামলা-মামলা অব্যাহত রয়েছে। এছাড়া তারা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন, তা তুলে নিতেও চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, সর্বশেষ গত ২৮ অক্টোবর রাতে হাজারীবাগ এলাকা থেকে তার স্বামীকে চা-বাগানে তুলে নিয়ে মারধর করে সাথে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় পাপ্পু ও তার সহযোগীরা। এসময় পাপ্পুর সহযোগী শাহিন ধারালো দা দিয়ে তাকে প্রাণে মারার জন্য মাথায় আঘাত করে। তখন তিনি হাত দিয়ে আঘাত ফেরানোর চেষ্টা করলে তার বাম হাতের আঙ্গুল কেটে যায়। এসময় অন্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে রেখে যায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় তিনি (আখি) বাদি হয়ে একটি মামলা করেন। ওই মামলায় আসামিরা আগাম জামিন নিয়ে তাদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। অন্যথায় পরিবারের ক্ষতি করবে বলেও ধমকি দিতেছে। এরই ধারাবাহিকতায় অজ্ঞাত একটি মামলার কথা বলে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রনিকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর থেকে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।’
তিনি মামলার সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগ্রহণসহ তার পরিবারের নিরাপত্তা দিতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি