নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সদস্যপ্রার্থী মামুন

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, মে ২৩, ২০১৭

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সদস্যপ্রার্থী মামুন

প্রতিনিধি, ফেঞ্চুগঞ্জ: নির্বাচনের কয়েক ঘন্টা পূর্বে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন। সোমবার (২২ মে) রাত ১০টায়  ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার গণমানুষের বৃহত্তর স্বার্থে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজ সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গের অনুরোধের প্রেক্ষিতে নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, ইউ/পি চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ,নুরুল ইসলাম বাছিত,আশরাফ চৌধুরী বাবুল, আওয়ামীলীগ নেতা হাজী লেইছ চৌধুরী, রুকনুজ্জামান চৌধুরী,ও পাবেল আহমেদ ।

উল্লেখ্য, ২৩ মে মঙ্গলবার সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে।ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়ন ও দক্ষিণ সুরমা উপজেলার ২টি ইউনিয়ন নিয়ে গঠিত জেলা পরিষদের ৩নং ওয়ার্ড।

সর্বশেষ সংবাদ