নির্বাচনি প্রচারে জীবন্ত ঈগল!

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩

নির্বাচনি প্রচারে জীবন্ত ঈগল!
প্রভাতবেলা ডেস্ক: জীবন্ত ঈগল পাখি নিয়ে রাজশাহীর স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রচারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে শনিবার বিকালে লিখিত অভিযোগ দিয়েছেন নৌকা প্রার্থীর এক প্রতিনিধি।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহী-৫ (দুর্গাপুর ও পুঠিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ওবায়দুর রহমান। তার নির্বাচনি প্রতীক ঈগল পাখি। তার এক সমর্থক জীবন্ত ঈগল পাখি নিয়ে নির্বাচনি প্রচারে অংশ নেন। এ আসনে আওয়ামী লীগের (নৌকা প্রতীকে) প্রার্থী হয়ে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ। তার প্রধান নির্বাচনি প্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইনজীবী আব্দুস সামাদ শনিবার বিকালে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগটি করেন।

 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের এক সমর্থক মো. কবিরুল ইসলাম জীবন্ত ঈগল পাখি নিয়ে প্রচার চালাচ্ছেন। বিষয়টি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন  অগ্নিদগ্ধ সেই রাফি আর নেই

 

অভিযোগকারী ও আইনজীবী আব্দুস সামাদ বলেন, জীবন্ত পাখি নিয়ে নির্বাচনি প্রচার করা বিপন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে অনুরোধ জানিয়েছেন।

 

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কবিরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান বলেন, কোনো কর্মী-সমর্থক এটা করেছেন কিনা তা আমার জানা নেই।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ