পপুলার হাসপাতাল ভবন থেকে পড়ে ২ শ্রমিক আহত

প্রকাশিত: 2:49 PM, January 9, 2019

পপুলার হাসপাতাল ভবন থেকে পড়ে ২ শ্রমিক আহত

প্রভাতবেলা প্রতিবেদক, সিলেট: সিলেটের সোবহানীঘাটে নির্মাণাধীন পপুলার মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালের ভবনে কাজ করার সময় পঞ্চম তলা থেকে পড়ে দুই লিফট শ্রমিক আহত হয়েছেন। বুধবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হচ্ছেন- শ্রমিক লিফট মিস্ত্রি রাছিব (২৫), লিফট মিস্ত্রি আলী আসকর (২২)।

আহতদের সহকর্মীরা বলেন, ভবনের ৫ম তলায় লিফটের কাজ করছিলেন রাছিব ও আসকর। লিফটের কাজের সময় রশি ছিঁড়ে দুই জন নিচে পড়ে যান। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফারুক আহমদ বলেন, আহত শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ