সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪
প্রভাতবেলা ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে মো. সুজন (৩৮) নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুজন ওই এলাকার আকবর শেঠ সাংয়ের ছেলে।
নোয়াখালী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার তাকে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, আসামি সুজন ২০০৯ সালে একটি মাদক মামলায় আদালত তাকে পাঁচ বছরের সাজা প্রদান করেন। পরে সাজা এড়াতে তিনি ১৪ বছর পলাতক ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি