সিলেট | |
প্রকাশিত: 2:39 AM, June 8, 2018
বিশ্বভূবন ডেস্কঃ পাকিস্তানের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের বোন (কাজিন) নূর জাহান অংশগ্রহণ করছেন। তিনি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহণ করবেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, পাকিস্তান পার্লামেন্টের পিকে-৭৭ আসনে (পেশওয়ার) নির্দলীয় প্রার্থী হিসেবে ভোটে লড়ার জন্য ইসলামাবাদে নির্বাচন কমিশনের দপ্তর থেকে নিজের মনোনয়নপত্র তুলেছেন নূর জাহান। এ আসনে বর্তমান সংসদ সদস্য ইমরান খানের দল তেহরিক-ই ইনসাফের শওকত ইয়ুসুফজায়ী। খবর জিওটিভির।
সীমানার ব্যবধান থাকলেও তার বাবার দিক দিয়ে বোন নূর জাহানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে শাহরুখের। এর আগে দুইবার মুম্বাইয়ে এসে শাহরুখ আর তার পরিবারের সঙ্গে দেখা করেছেন নূর জাহান।
নূর জাহানের পরিবার বহু দিন ধরেই পেশওয়ারে বসবাস করছে। এর আগে তিনি প্রাদেশিক নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। এলাকায় তার যথেষ্ট জনপ্রিয়তাও রয়েছে।
নূর জাহান জানান, ‘নারীর ক্ষমতায়নের জন্য আমি কাজ করতে চাই। ভোটে জিতে আমি আমার কেন্দ্রের মহিলাদের সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরতে চাই।’
গনমাধ্যমকে নূর বলেছেন, আমার ভাই শাহরুখ খানকে তার অভিনয়ের জন্য যেমন ভালবাসে, তেমনি জনপ্রতিনিধি হিসেবেও মানুষ আমাকে ভালবাসে। এর আগে কাউন্সিলর নির্বাচনেও মানুষের অকৃত্রিম ভালবাসায় নির্বাচিত হয়েছি। নারীর ক্ষমতায়নের জন্য আমি কাজ করতে চাই। পার্লামেন্ট নির্বাচনে জিতে আমি আমার এলাকার নারীদের সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরতে চাই।’
নূর জাহানের নাম গণমাধ্যমে খুব বেশি পরিচিত না হলেও রাজনীতিতে একেবারেই আনকোরা নন তিনি। একথা জানিয়েছেন তার নিজের ভাই মনসুর। নূরের ভোট প্রচারের মনসুর জানিয়েছেন, প্রয়াত খান আবদুল গফফর খানের খোদাই খিদমতগার আন্দোলনে জড়িত ছিলেন তাদের পরিবার, পূর্ব পুরুষরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি