ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামাবেন না – সেতুমন্ত্রী

প্রকাশিত: 9:29 PM, May 27, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ  ঈদকে সামনে রেখে কোনো মালিক ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামাবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন।

সেতুমন্ত্রী মন্ত্রী পরিবহন মালিকদের উদ্দেশ্যে বলেন, ঈদ এলে শুধু রং লাগিয়ে কিছু গাড়ি রাস্তায় নামানো হয়। এমন গাড়ি রাস্তায় নামালে একটি গাড়ির জন্য ১০০ কিলোমিটার যানজট হয়। আর তা মোকাবিলা করতে হিমশিম খেতে হয়। এই কাজ করবেন না’।

পরিবহন নেতাদের উদ্দেশে কাদের বলেন, সুনামির মতো ইয়াবা আমাদের দেশে আসছে। আপনারা অধিক ভাড়ায় আসায় মাদক বহন করবেন না। দেশের যুবসমাজ ধ্বংস হয়ে গেছে। আপনার সন্তান ও প্রতিবেশিকে শান্তিতে রাখতে মাদক বহন বন্ধ করতে হবে।

রোববার (২৭মে) দুপুরে ফেনী সার্কিট হাউজে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে যানজট নিরসনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এ সময় মহাসড়কের টোল প্লাজার ব্যাপারে তিনি বলেন, টোল প্লাজাগুলোর সিস্টেমটাই যানজটের অন্যতম কারণ। এই ধরণের সিস্টেমট আরও সহজ ও দ্রুত করলে যানজট অনেকাংশেই কমে যাবে। সড়ক পথে এত দীর্ঘ যানজট সৃষ্টি হবে না।

আরও পড়ুন  অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

সেতুমন্ত্রী সময় আইন আনুযায়ী কাজ করার জন্য পুলিশকে আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগের ১০ দিন এবং ঈদের পরের ৫দিন সড়ক-মহাসড়কসহ কোনো খোঁড়াখুঁড়ি চলবে না। ঈদের আগের তিনদিন মহাসড়কে ভারি পরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে এর আওতামুক্ত থাকবে ওষুধ, তেল, গার্মেন্টস ও পচনশীল দ্রব্যসামগ্রী।

সেতুমন্ত্রী মন্ত্রী বলেন, সাধারণ মানুষের টেক্সের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয়। এ টাকা চুরি বড় অপরাধ।

সড়ক পথে যানযট নিরসনে ঢাকা-টাঙ্গাইল রুটের কথা উল্লেখ করে তিনি বলেন, ঈদের আগেই এ রুটে ২২টি ব্রিজ উদ্বোধন করা হবে সেতুমন্ত্রী মন্ত্রী মন্তব্য করেন ।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘রাস্তায় কোনোভাবেই রং সাইড দিয়ে পরিবহন চলতে দেয়া যাবে না।

কোনো মন্ত্রী-এমপিও যদি রং সাইড দিয়ে যায় তাহলে তারও জরিমানা করতে হবে। কোনো নেতাকে খুশি করার মতো কোনো কাজ করবেন না’।

আরও পড়ুন  করোনা আক্রান্ত আবু জাহির এমপিকে সিএমএইচে স্থানান্তর

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, তিস্তা চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আশ্বাস দিয়েছেন আমাদের সরকার সে আশ্বাসের উপর পূর্ণ আস্থা রাখে। ভারতের সঙ্গে বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এ সম্পর্ক দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে যানজট নিরসনের এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর সাহা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, স্টারলাইন পরিবহনের নির্বাহী পরিচালক মো. জাফর আহম্মদ পাটোয়ারী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পরিবহন নেতারাসহ আরো অনেকে।

সর্বশেষ সংবাদ