প্রতিবেশীকে দা দিয়ে কুপিয়ে হত্যা

প্রকাশিত: 2:12 PM, December 9, 2023

প্রতিবেশীকে দা দিয়ে কুপিয়ে হত্যা
প্রভাতবেলা ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে খলিলুর রহমান (৪৪) নামে এক ব্যক্তি প্রতিবেশীর দায়ের কোপে খুন হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাবিবপুর আজুলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের লাশ উদ্ধার করে শনিবার গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত খলিলুর রহমান উপজেলার হাবিবপুর আজুলীপাড়া এলাকার মৃত আব্দুল হক সওদাগরের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করেন।

 

অভিযুক্ত প্রতিবেশী হলেন একই এলাকার শামসুল মণ্ডলের ছেলে লিয়াকত আলী (৩৩)।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে প্রতিবেশী লিয়াকতের সঙ্গে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে খলিলুরের পায়ে আঘাত করলে শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের ভাই আবদুর রাজ্জাক বলেন, আমরা থানায় মামলা করেছি। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাব্বির রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ